রাজধানীর পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য ও স্লাজ অপসারণ এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর এসব লেকের বর্তমান অবস্থা, দূষণের উৎস, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ধানমণ্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও চলমান পাইলট প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
গুলশান লেকে ১২টি পয়ঃবর্জ্য প্রবেশপথ
বিজ্ঞাপন
বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়ঃবর্জ্য ও দূষিত পানি প্রবেশের ছয়টি প্রাথমিক এবং ছয়টি মাধ্যমিক উৎস চিহ্নিত করা হয়েছে। এসব পথ বন্ধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণের জন্য গঠিত কারিগরি কমিটি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ উপস্থাপন করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সুপারিশে ভবনভিত্তিক এসটিপি স্থাপন, বিদ্যমান স্যুয়ারেজ ব্যবস্থার বিস্তারিত জরিপ এবং লেকের সঙ্গে সরাসরি যুক্ত অবৈধ পয়ঃনিষ্কাশন সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি গুরুত্ব পায়। বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন বৃষ্টির পানি নিষ্কাশনের ড্রেন বা লেকের সঙ্গে যুক্ত আছে কি না, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার কথা বলা হয়েছে।
বাড়বে বর্জ্য অপসারণের সক্ষমতা
লেকের পানিতে ভাসমান বর্জ্য দ্রুত সরিয়ে নিতে ব্যবহৃত যান্ত্রিক নৌকার সংখ্যা দুইটি থেকে বাড়িয়ে ১০টিতে উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভাসমান এক্সক্যাভেটর ব্যবহার করে লেকের তলদেশে জমে থাকা স্লাজ অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
লেকের পানির মান উন্নয়নে এরেটর স্থাপন করে অক্সিজেনের মাত্রা বাড়ানো, দুর্গন্ধ কমাতে জৈবিক ও রাসায়নিক পদ্ধতির সমন্বিত ব্যবহার এবং দীর্ঘমেয়াদে কার্যকর স্যানিটেশন নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাবও বৈঠকে উঠে আসে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভবনগুলোতে এসটিপি স্থাপনে গুরুত্ব
বৈঠকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ অনুযায়ী যেসব ভবনে এসটিপি স্থাপন বাধ্যতামূলক, সেগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে গুলশান-বনানী এলাকায় স্যুয়ারেজ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ক্যাচমেন্ট এলাকা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
লেকের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে রাজউকের অধীন পাঁচটি বিশেষ টিম কাজ করছে বলেও বৈঠকে জানানো হয়। এসব টিমে মোট ৪২ জন জনবল রয়েছে।
বিজ্ঞাপন
রাজধানীর লেকগুলোর দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর চলমান কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিত করার মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।








