Logo

মব সহিংসতা কমলেও বেড়েছে কারা হেফাজতে মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৩২
মব সহিংসতা কমলেও বেড়েছে কারা হেফাজতে মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দেশে মব সহিংসতার ঘটনা কমলেও কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের (এমএসএফ) মাসিক মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটির তথ্য প্রকাশ করে এমএসএফ।

সংস্থাটির হিসাব অনুযায়ী, আগস্টে সারাদেশে মব সহিংসতার ঘটনা ছিল ৩৫টি, সেপ্টেম্বরে তা কমে ২৩টিতে দাঁড়িয়েছে। অন্যদিকে আগস্টে কারা হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল ৯টি, সেপ্টেম্বরে সেটি বেড়ে হয়েছে ২৪টি। সেপ্টেম্বরে কারা হেফাজতে মারা যাওয়া সবাই পুরুষ হাজতি ও কয়েদি।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে সারাদেশে মব সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগের মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে এখনো উদ্বেগজনক হিসেবে দেখছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজনৈতিক সহিংসতায় বেড়েছে আহতের সংখ্যা

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এসব ঘটনায় ৩৮৪ জন আহত এবং অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া অজ্ঞাতনামা হামলায় আরও সাতজন নিহত হয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও অভ্যন্তরীণ বিরোধের ঘটনাগুলো রাজনৈতিক পরিবেশের অস্থিরতা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে বলে উল্লেখ করেছে এমএসএফ।

সাংবাদিকদের ওপর হামলা কমলেও বেড়েছে আইনি হয়রানি

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে সাংবাদিকদের ওপর শারীরিক হামলা কিছুটা কমলেও আইনি হয়রানির ঘটনা বেড়েছে। মাসটিতে ২৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে নয়জন সাংবাদিক আইনি হয়রানির মুখোমুখি হয়েছেন।

ডিজিটাল বা সাইবার আইনে মামলার সংখ্যাও বেড়েছে। আগস্টে এ ধরনের মামলা ছিল তিনটি, সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে আটটি। একইভাবে গ্রেপ্তারের সংখ্যাও তিনজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

৭১টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

সেপ্টেম্বরে দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৭১টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে এমএসএফ। এর মধ্যে ৫৫ জন পুরুষ এবং ১৫ জন নারী। একজনের বয়স ও লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ছাড়া মাসটিতে বিভিন্ন স্থানে অন্তত ১০টি প্রতিমা ভাঙচুর এবং একটি জাতিগত নির্যাতনের ঘটনাও নথিভুক্ত হয়েছে।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে এমএসএফের পর্যবেক্ষণ

বিজ্ঞাপন

এমএসএফ বলছে, সেপ্টেম্বরের তথ্যের ভিত্তিতে দেশের মানবাধিকার পরিস্থিতিকে সরলভাবে ‘উন্নত’ বা ‘অবনতিশীল’—কোনোটিই বলা যায় না। বরং পরিস্থিতি বহুমাত্রিক এবং নতুন কিছু উদ্বেগের ক্ষেত্র তৈরি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মব সহিংসতায় মৃত্যু, সাংবাদিকদের ওপর শারীরিক হামলা এবং অজ্ঞাত হামলায় রাজনৈতিক কর্মীদের আহত হওয়ার ঘটনা কমেছে। বিপরীতে রাজনৈতিক সংঘর্ষে আহতের সংখ্যা, কারা হেফাজতে মৃত্যু, সাইবার আইনে মামলা ও গ্রেপ্তার, অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার এবং প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে।

সার্বিকভাবে সেপ্টেম্বরে মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে প্রকাশ্য সহিংসতার কিছু সূচকে পরিবর্তন দেখা গেলেও রাষ্ট্রীয় হেফাজত, রাজনৈতিক সহিংসতা, ডিজিটাল মতপ্রকাশ, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অজ্ঞাতপরিচয় মরদেহের মতো বিষয়গুলোতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মানবাধিকার সুরক্ষায় শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয়, পাশাপাশি জবাবদিহি, আইনের যথাযথ প্রয়োগ, বিচারিক সুরক্ষা এবং নাগরিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে এমএসএফ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD