Logo

নরসিংদীতে আবারও ভূমিকম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ১৭:৫৩
নরসিংদীতে আবারও ভূমিকম্প
ছবি: সংগৃহীত

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে নরসিংদী ও আশপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদনেও ভূমিকম্পটির উৎপত্তিস্থল সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে।

নরসিংদীতে এর আগেও চলতি বছরে একাধিকবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ১৭ আগস্ট নরসিংদীতে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩। সে সময়ও ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর।

তার আগে, ২২ জুন নরসিংদী ও এর আশপাশের অঞ্চলে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD