Logo

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১১:৫০
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সফরের প্রথম ধাপে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করার কথা রয়েছে তার।

এরপর সফরের দ্বিতীয় পর্যায়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ তিনি অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি দুই দেশে বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।

সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদের সঙ্গে এসব বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD