দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা

দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। পরপর ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে তিন দফায় এসব ভূমিকম্প সংঘটিত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর ঠিক এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। এ কম্পনেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
পরপর তিনটি ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন







