Logo

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৬, ১৫:১৭
জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ডাচেস অব এডিনবার্গ সোফি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গ সোফি। সোমবার (৯ নভেম্বর) ঢাকার একটি হোটেলে তাঁদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এ বৈঠকে নারী ও কন্যাশিশুর কল্যাণ, নিরাপত্তা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন তাঁরা। এসব ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থ ও সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।

সোমবার ঢাকায় পৌঁছানোর পরই প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে সাক্ষাৎ করেন ডাচেস সোফি। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডাচেস অব এডিনবার্গ সোফি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে তাঁর এই সফর।

বিজ্ঞাপন

সফরকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব এবং সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তাঁর। এ উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন ডাচেস সোফি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD