Logo

ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা, পুড়ে নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ২৪:৪৯
ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা, পুড়ে নিহত ৩
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সংসদে আগুন দিলেন বিক্ষোভকারীরা, পুড়ে নিহত ৩

বিজ্ঞাপন

শ্রমজীবীদের কম মজুরি ও নীতিনির্ধারকদের বিলাসবহুল জীবনযাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে পুলিশের গাড়িচাপায় এক বিক্ষোভকারী নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ আগস্ট) রাতে সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে অন্তত তিনজন নিহত ও পাঁচজন আহত হন। ধারণা করা হচ্ছে, নিহতরা ভবনের ভেতরে আটকা পড়ে প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দিয়ে গুরুতর জখম হয়েছেন।

বিজ্ঞাপন

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, শুক্রবার (২৯ আগস্ট) রাতে সুলাওয়েসির রাজধানী মাকাসারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

দেশটির সরকারি সংবাদসংস্থা আন্তারা জানিয়েছে, নিহত তিনজন হয়তো সংসদ ভবনের ভেতরে আগুনে আটকা পড়ে গিয়েছিলেন। এছাড়া আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেওয়ায় গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর প্রতিবাদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভের জন্য জড়ো হন কয়েক’শ মানুষ। শিক্ষা বাজেট ও সরকারি স্কুল মিল কর্মসূচি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।

শুক্রবার এই বিক্ষোভ সহিংস রূপ নেয়। এদিন রাজধানী জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয় পুলিশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক বিক্ষোভকারী।

বিজ্ঞাপন

সংকটপূর্ণ এই মুহূর্তে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। পুলিশের গাড়িচাপায় নিহত ও তার পরিবারের জন্য শোক প্রকাশের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, পুলিশ কর্মকর্তাদের অতিরিক্ত অ্যাকশনে আমি হতবাক ও হতাশ।

বিজ্ঞাপন

অন্যদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) জাকার্তায় বিচ্ছিন্নভাবে লুটপাটের ঘটনা ঘটেছে এবং পরিবহন অবকাঠামোরও ক্ষতি হয়েছে। এছাড়াও বান্দুং ও জগজাকার্তা শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ আগস্ট) জাকার্তার মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বিক্ষোভস্থলের কাছে একটি স্টেশনে ট্রেনের যাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একইভাবে প্রাদেশিক মালিকানাধীন ট্রান্সজাকার্তা বাস সার্ভিসও বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD