Logo

এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪২
এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী
ছবি: সংগৃহীত

এক ফ্রেমে রাজের প্রাক্তন ও বর্তমান, ভাইরাল মিমি-শুভশ্রী

বিজ্ঞাপন

দুর্গাপুজার শুটে একসঙ্গে ধরা দিলেন টলিউডের দুই তারকা মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি ও বর্তমান স্ত্রী শুভশ্রীকে একই ফ্রেমে দেখে চমকে গেছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

মেকআপ ভ্যানে শুটিং চলাকালীন শুভশ্রীকে বলতে শোনা যায়, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।” সেই সময়ই শুভশ্রীর গালে চুমু দেন মিমি। মুহূর্তটি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

আগে এক মিউজিক ভিডিওতে একসঙ্গে থাকলেও শুট হয়েছিল আলাদাভাবে। এবার দুর্গাপুজার বিশেষ বিজ্ঞাপনে সব দূরত্ব ভেঙে প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে এলেন তারা।

বিজ্ঞাপন

বর্তমানে শুভশ্রী ব্যস্ত ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’ নিয়ে, আর পুজোয় মুক্তি পাচ্ছে মিমির ‘রক্তবীজ ২’। রাজের প্রাক্তন ও বর্তমানের এই বন্ধুত্বই এখন টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD