Logo

আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৫, ২০:২০
আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে রাজধানীর নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে ডিবি-গুলশান বিভাগের একটি বিশেষ দল।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বি এম মোজাম্মেল হককে ডিবি পুলিশের দল গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় বি এম মোজাম্মেল হকের বিরুদ্ধে মোট আটটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD