Logo

পুলিশের বিশেষ অভিযানে আ. লীগ নেতাসহ গ্রেফতার ১৫

profile picture
উপজেলা প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
১২ নভেম্বর, ২০২৫, ১৫:৫৮
পুলিশের বিশেষ অভিযানে আ. লীগ নেতাসহ গ্রেফতার ১৫
ছবি প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জান যায়, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য। তারা হলেন, মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রবিন (৩৫)। অন্য ১১ জন মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD