Logo

লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০ জেলে আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ১২:৫৬
লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০ জেলে আটক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক রমাগতি থানাধীন মুন্সিরহাট বেঁড়িবাধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৭টি ট্রলিং জালসহ ১০ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD