Logo

ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার তদন্তভার পেল ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:২২
ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার তদন্তভার পেল ডিবি
শরিফ ওসমান হাদি | ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় দায়ের করা মামলা তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলার তদন্ত এই বিভাগ পরিচালনা করবে।

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গত রোববার রাতে গুলির ঘটনার পর পল্টন থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-১৯)। মামলায় একজনকে আসামি করা হয়েছে এবং বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ও আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD