Logo

কুমিল্লা থেকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই হলো ২৭ কিশোরের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৭:৪৪
কুমিল্লা থেকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে ঠাঁই হলো ২৭ কিশোরের
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া ২৫ কিশোরকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অপ্রতিম হত্যা মামলার দুই আসামিসহ গত ১৩ দিনে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ২৭ কিশোরকে সেখানে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার সকালে আরও দুই কিশোরকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অপ্রতিম হত্যা মামলার দুই আসামিসহ পর্যায়ক্রমে ২৫ কিশোরকে ওই কেন্দ্রে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরীসহ জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু হয়। শুক্রবার (২ অক্টোবর) গভীর রাত পর্যন্ত পাঁচ দফার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ২ হাজার ৪২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৮৩৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে ১ হাজার ২০৯ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি কুমিল্লা কারাগারে

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানসহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানোর ফলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কারা সূত্র জানায়, দেড় হাজার বন্দির ধারণক্ষমতাসম্পন্ন কারাগারটিতে রবিবার সকালে বন্দির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫০০ জনে। ফলে বন্দিদের প্রচণ্ড গরমের মধ্যে গাদাগাদি করে থাকতে হচ্ছে।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, কষ্ট হলেও বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। কারাগারে চারটি নতুন বহুতল ভবন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ভবনগুলো চালু হলে বন্দিদের আবাসনসংকট কমে আসবে বলে আশা করছেন তাঁরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোরও উন্নয়ন কেন্দ্রে

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুই কিশোরকে ২১ সেপ্টেম্বর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরদের মধ্যে যাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে, তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে অভিযানে বিপুলসংখ্যক মানুষ আটক হওয়ায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ও বন্দিদের আবাসন ব্যবস্থাপনা নিয়েও চাপ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD