Logo

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে চতুর্থ দফায় আটক ৩৭৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮
কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে চতুর্থ দফায় আটক ৩৭৯
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানের চতুর্থ দফায় আরও ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে চার দফার অভিযানে জেলায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও বিভিন্ন সন্দেহজনক স্থানে অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নিচ্ছেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, চতুর্থ দফায় আটক ৩৭৯ জনের কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাইয়ে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে তিন দফার অভিযানে ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আর যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD