Logo

চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২ অক্টোবর, ২০২৬, ১৭:০৬
চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৯০
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩৯০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, আটক ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে ৫১ জন, কক্সবাজারে ৩৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ জন, চাঁদপুরে ৯ জন, নোয়াখালীতে ১৭৩ জন, লক্ষ্মীপুরে ৯৯ জন এবং রাঙামাটিতে ছয়জন রয়েছেন।

পুলিশ জানায়, আটক ৩৯০ জনের মধ্যে ৩৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কিশোর অপরাধ প্রতিরোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD