১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম ও হেলাল মিয়া (৪২)। তাদের মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩-এর একটি দল বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসআরবি-১৪-এর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরে গ্রেপ্তার তিনজনকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।








