চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক নেতা গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করেছে র্যাব-১। রবিবার (৪ অক্টোবর) র্যাব-১-এর একটি দল তাকে গ্রেফতার করে খিলক্ষেত থানায় হস্তান্তর করে। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
বিজ্ঞাপন
থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজির তালিকাভুক্ত আসামি হিসেবে শাহিনুর আলম মারফতকে গ্রেফতার করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করে র্যাব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হলেও জয়ী হতে পারেননি। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
খিলক্ষেত থানা পুলিশ জানিয়েছে, র্যাবের মাধ্যমে হস্তান্তরের পর শাহিনুর আলম মারফতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে আদালতে পাঠানো হবে।








