Logo

সীমান্তে পৃথক অভিযানে সোয়া তিন লাখের বেশী ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৬
সীমান্তে পৃথক অভিযানে সোয়া তিন লাখের বেশী ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
ছবি প্রতিনিধি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে সোয়া তিন লাখের বেশী ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটক বছির আহম্মেদ (৫০) উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এইচ-১ ব্লকের মৃত আবু সিদ্দিকের ছেলে।

বিজ্ঞাপন

লে. কর্নেল খায়রুল আলম বলেন, শনিবার সকাল সাড়ে ৫ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবি একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ২ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাথে থাকা ছোট একটি বস্তা ফেলে দিয়ে লোকগুলো দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

তিনি বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে পাচারকারিদের ফেলে দেয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ৮০ হাজার ইয়াবা।

এদিকে শুক্রবার রাত সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাঁশঝাড় নামক এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন, লে. কর্নেল এস এম খায়রুল আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার রাতে ঘুমধুম ইউনিয়নের বাঁশঝাড় নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে বিজিবির আভিযানিক দলের তৎপরতা টের পেয়ে পাচারকারিরা ছোট দুইটি বস্তা ফেলে দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তি সহ উদ্ধার করা ইয়াবাগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, লে. কর্নেল এস এম খায়রুল আলম।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD