Logo

বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, প্রতিবাদে থানা ঘেরাও

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৩ মে, ২০২৬, ১৫:৫৫
বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, প্রতিবাদে থানা ঘেরাও
ছবি: সংগৃহীত

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। আটক করার পর তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা রেজাউল করিমের অনুসারীরা থানা ঘেরাও করে রেখেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল মালিক।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য জানায়নি।

বিজ্ঞাপন

এদিকে আটক সংবাদ ছড়িয়ে পড়ার পর রেজাউল কাইয়ুমের অনুসারীরা কোতোয়ালি মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং থানা ঘেরাও করে রাখেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আটক বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD