নাবিক ভর্তি পরীক্ষায় অনিয়ম, ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর-এর তত্ত্বাবধানে সমন্বিত নাবিক ভর্তি পরীক্ষা-২০২৬ (গ্রীষ্মকালীন সেশন) রাজধানীর তিনটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) অনুষ্ঠিত এ পরীক্ষার কেন্দ্র ছিল শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট ৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। একই কেন্দ্রে আরও ১ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের সময় আটক হয়।
বিজ্ঞাপন
এছাড়া শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আরও ৩ জন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে।
এ ধরনের অনিয়ম গুরুতর অপরাধ হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানা-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
নৌপরিবহন অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং এ ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।








