ধর্ষণে মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা : আলোচিত সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪ এর একটি অভিযানে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি জানান, ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে র্যাব-১৪ (ময়মনসিংহ) অভিযানে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, আসামিকে বুঝে পাওয়ার পর দ্রুত আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। সময় সাপেক্ষে আজই আদালতে হাজির করা হতে পারে, না হলে পরদিন পাঠানো হবে।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে এ ঘটনায় মূল আসামির গ্রেপ্তার বিষয়ে র্যাব-১৪ এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।








