কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় সিরাপসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১টি মোটরসাইকেল ও ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার পাকুরিয়া সরদারপাড়ায় এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: মোল্লাহাটে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
আটককৃত যুবকের হলেন, মো. সাগর হোসেন (২২)। তিনি দৌলতপুর উপজেলার ইনসাফ নগর পোস্টের পাকুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম এর ছেলে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর জামালপুর বিওপির একটি চৌকস টহল দল পাকুরিয়া সরদারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬৫ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ (কোডেইন ফসফেট অ্যান্ড ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড) এবং ১টি মোটরসাইকেলসহ সাগর হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের সিজার মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল রাশেদ কামাল রনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালসহ দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে রক্ষা এবং সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।








