তালায় গাঁজা সেবনের সময় দিদার মোড়ল আটক, ২ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার তালায় গাঁজা সেবনের সময় মো. দিদার আলী মোড়লকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) দুপুরে দিদার মোড়ল পাটকেলঘাটা ওভারব্রিজের নিচে কয়েকজনকে নিয়ে গাঁজা সেবন করছিলেন। তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত দিদার মোড়লকে অভিযানে নেতৃত্বদানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে তোলার পর ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এর আগে, তিনি তার মৎস্য ঘেরে গাঁজা চাষের অভিযোগে তালা থানা পুলিশের হাতে গ্রেফতারও হন।
এই ঘটনায় স্থানীয়রা বলেন, দিদার মোড়লকে ধরে শাস্তি দেওয়ায় এলাকার মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। নিয়মিত অভিযান চললে মাদকের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।








