রাজধানীর কালাচাঁদপুরে শ্রমিক লীগ নেতা রাজিব গ্রেফতার

রাজধানীর কালাচাঁদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রাজিব হাসান (৩৫) গুলশান থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, সোমবার রাতে কালাচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে রাজিব হাসানকে আটক করা হয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি আসামি হিসেবে অভিযুক্ত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।







