নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন (১৮) নামে এক তরুণকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে তদন্তের স্বার্থে ওই তরুণকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তীতে ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের এ পর্যায়ে আটক তরুণের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোঁপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনায় তার মৃত্যুর কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।








