৮৮ কেজি গাঁজাসহ নারী আটক, পুলিশের ভয়ে স্ত্রীকে রেখে পালাল স্বামী

গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের অভিযান টের পেয়ে তার স্বামী মো. কবির হোসেন (৪৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম।
পুলিশ জানায়, ওসি মো. শাহিনূর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বরমী এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বরমী মধ্যপাড়া এলাকার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের ৩৯টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাগুলো পরিমাপ করে মোট ৮৮ কেজি পাওয়া যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় তাহমিনা নামে ওই নারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার তাহমিনা আন্তঃজেলা মাদক কারবারি হিসেবে পরিচিত মো. কবির হোসেনের স্ত্রী। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মো. শাহিনূর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেপ্তার তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।








