Logo

সন্ত্রাস বিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৩
সন্ত্রাস বিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতা আটক
আটককৃত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতারা।

কুমিল্লার দেবিদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবিদ্বার থানা পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আটককৃত যুবলীগ নেতারা হলেন, দেবিদ্বার পৌর ৫নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকার আলফু মিয়ার ছেলে ও পৌর যুবলীগের সহ-সভাপতি মো. রাসেল (৪০), উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল মধ্যেপাড়া চানবক্স সরকার বাড়ির মো. আমির হোসেনের ছেলে ও সুবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন(৩২) এবং উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচরাপুকুরিয়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান (২৩)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কুমিল্লা-৪ দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ এর ছোট ভাই, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন এর নেতৃত্বে শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ।

বিজ্ঞাপন

এরপর থেকে পুলিশ নাশকতা বিরোধী কঠোর অভিযানে নেমে এই তিন যুবলীগ নেতাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

এবিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নাশকতা মামলায় আওয়ামী যুবলীগের ৩ নেতাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। নাশকতা করতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করায় তাদের আটক করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD