Logo

ঘুস নেওয়ার সময় দুদকের হাতে ধরা সাব-রেজিস্ট্রার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৩
ঘুস নেওয়ার সময় দুদকের হাতে ধরা সাব-রেজিস্ট্রার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখা হয়।

পরে দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, এ পরিস্থিতিতে ভুক্তভোগী আইনজীবী সংস্থাটির হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। একই সঙ্গে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদনও দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD