‘পলাতক’ আরাফাতের দেশত্যাগ ঠেকাতে আদালতে যাবে দুদক

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি জানিয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন আদালতে দাখিলের জন্য কমিশন অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত কর্মকর্তা আরাফাত ও তার স্ত্রীর বিদেশ গমন রহিত করার আবেদন করেন। পরে সেই আবেদন আদালতে উপস্থাপনের জন্য কমিশনের অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞাপন
দুদকের ভাষ্য অনুযায়ী, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই তাদের বিদেশযাত্রা ঠেকাতে আদালতের কাছে নিষেধাজ্ঞা চাওয়া হবে। তবে এখনো আদালত এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে মোহাম্মদ আলী আরাফাতকে প্রকাশ্যে দেখা যায়নি। তার অবস্থান সম্পর্কেও নির্ভরযোগ্যভাবে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে ২০২৪ সালের ১২ আগস্ট আরাফাত, তার স্ত্রী এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিজ্ঞাপন
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সম্মাননা ফলকে মোহাম্মদ এ আরাফাতের দায়িত্ব শেষ হওয়ার স্থানে ‘পলাতক’ শব্দটি ব্যবহার করা হয়েছে।








