মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতির অভিযোগে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাবের নাম জানা গেলেও তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা একটি মাইক্রোবাসে এসে শহরের মধ্যে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইন্দিরা মোড় থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে প্রথমবার আটক করেছিল পুলিশ। সে সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের ভ্যান থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়, যাতে আটজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সুজানগরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তার অনুসারীরা। এর ধারাবাহিকতায় একই বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। পরে কয়েক সপ্তাহের মধ্যে তারা জামিনে মুক্তি পান।
এরপর বুধবার সকালে পাবনা শহরে মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আবারও আটক করল পাবনা সদর থানা পুলিশ।








