অনলাইন জুয়ার টাকা হারিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হারানোর পর পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. জাবেদ (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সানজু বিবি (৩৫)।
এসআরবি-৭ জানায়, অনলাইন জুয়ায় আসক্ত জাবেদ টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে সানজু বিবি গুরুতর আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা আহত সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, জাবেদ বন্দর থানার বন্দর পুরাতন মার্কেট এলাকায় অবস্থান করছেন। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এসআরবি-৭-এর দাবি, হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যেই জাবেদকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








