আমাকেও জেলে যেতে হতে পারে: ফখরুল

দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
হাজারও নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এক দেড় মাসের মধ্যে হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে।’
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব বলেন, “অনেক বুদ্ধিজীবী বলেন দেশে গণতন্ত্র আছে। আমি তাদের বলব একবার আপনারা নিম্ন আদালতে গিয়ে দেখে আসুন।”
বিজ্ঞাপন
তিনি বলেন, “দেশ একটি যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। এ জাতি টিকবে কি টিকবে না এটাই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।”
আরও পড়ুন: সময়টা খুব ভালো নয় বললেন ওবায়দুল কাদের
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, “ড. ইউনুসকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে সরকার। প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ড. ইউনুস নয়, দেশের জনগণের ওপর ভর করেছে বিএনপি।”
বিজ্ঞাপন
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত ‘নব্বইর গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
জেবি/এসবি








