Logo

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ০৫:৫৮
বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বার্তায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমি দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক বলেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

বিজ্ঞাপন

তিনি বলেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে, যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা করা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে।

বিজ্ঞাপন

শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখাক বলেও উল্লেখ করেন তিনি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD