Logo

অশুভ অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৯
অশুভ অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র কখনোই নিরাপদ নয়। তিনি বলেন, “অশুভ অদৃশ্য শক্তি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, কোনো  কোনো দল নানা শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভায় ভার্চুয়াল যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত। সংস্কারের প্রয়োজন রয়েছে; তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনও সংস্কার টেকসই করা যাবে না।

তারেক রহমান আরও বলেন, পরাজিত পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ ও জবাবদিহি মূলক রাজনৈতিক সরকারের মতো পারফরম্যান্স আশা করার যৌক্তিক কারণ নেই। এইজন্য এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তত তাদের দূর্বলতা তত বেশি দৃশ্যমান হবে।

বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি মনে করে রাজনীতি মানে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়। বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করা। সে লক্ষ্যে বিএনপি বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। কীভাবে এগুলো কাজ করবে তা পেপারওয়ার্কের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নানারকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে। গণতন্ত্র, ন্যায়, বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD