Logo

চাপের মুখে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২২
চাপের মুখে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না ইসি: সারজিস
ছবি: সংগৃহীত

আইনগত কোনো বাধা না থাকলেও রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। এমন দাবি করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তার মতে, এটি নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যর্থতা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রাখে না। এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার হওয়া উচিত।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, সরকারের প্রতিনিধিদল যখন অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে বিদেশ সফরে যায়, তখন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করায় সরকারের ব্যর্থতাই স্পষ্ট হয়েছে।

তার দাবি, নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ায় অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে, যার প্রতিফলন এখন দেশের সর্বত্র দেখা যাচ্ছে।

এনসিপির এ নেতা জানান, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একসঙ্গে কাজ করছে। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং সাধারণ মানুষও এই দুটি দলকে ঐক্যবদ্ধ দেখতে চায়।

বিজ্ঞাপন

সমন্বয় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে সারজিস আলম মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD