Logo

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৮:০০
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের আর্থিক খাতের উন্নয়ন ও টেকসই অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের আঞ্চলিক পরিচালক মি. জঁ ডেনিস পেসমে বৈঠকের নেতৃত্ব দেন। তার সঙ্গে ছিলেন ঢাকা ডিভিশনের অর্থ উপদেষ্টা মিস. মেহরিন এ মাহবুব এবং অপারেশন ম্যানেজার এমএস গায়েল মার্টিন।

বিজ্ঞাপন

জামায়াত আমিরের পক্ষে বৈঠকে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান, সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ সফিউল্লাহ এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত সংস্কার, কর ব্যবস্থা, সামাজিক খাত ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। পক্ষগুলো আলোচনা করেছেন কীভাবে আর্থিক খাতের উন্নয়ন ও স্থিতিশীল অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

বিজ্ঞাপন

আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক নীতি ও সামাজিক খাতের কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করার দিকে। বৈঠক শেষে পক্ষগুলো ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD