Logo

হাসিনার ফাঁসি পর্যন্ত খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৪:৫০
হাসিনার ফাঁসি পর্যন্ত খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে এসে তিনি সাংবাদিকদের জানান, তার স্বাস্থ্যের অবনতি হয়েছে মূলত মেডিকেল অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, উনি ক্লিনিক্যাল অপারেশনের মধ্য দিয়ে গিয়েছেন, কিন্তু জেলভিত্তিক চিকিৎসা ব্যবস্থা তাকে সঠিক সেবা দিতে পারেনি। ডাক্তাররা ভয়ভীতি ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সঠিকভাবে চিকিৎসা দিতে পারেননি। এর ফলে আমাদের নেত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের প্রতিটি প্রান্তে মানুষ ও রাজনৈতিক দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন এবং আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ফলাফল দেখার সুযোগ দেন।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিবাদবিরোধী এই লড়াইয়ের ফলাফল দেখতে পান। এমনকি হাসিনার ফাঁসি পর্যন্তও যেন উনি বাঁচে, এটাই আমাদের কামনা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD