Logo

লুটেরাদের শাস্তি দিন, তবে বেকারত্ব বাড়াবেন না: মির্জা ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৫:২১
লুটেরাদের শাস্তি দিন, তবে বেকারত্ব বাড়াবেন না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের শাস্তি দিন। তবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব সৃষ্টি করা কোনো সমাধান নয়। দেশের অর্থনীতি সচল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কাজ করেছে। ওপেন ইকোনমি যুগের সূচনা করেছেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করেছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে—এ কথা কেউ বলতে পারেনি।

বিজ্ঞাপন

মহাসচিব ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখার এবং নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, লুটপাটে যারা জড়িত তাদের শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠান বন্ধ করে কেনো বেকারত্ব তৈরি করছি? এগুলো নিয়ে ভাবা দরকার।

তিনি আরও বলেন, শুধু অর্থনৈতিক পথরেখা নয়, রাজনৈতিক পথরেখাও তৈরি করতে হবে। সংস্কারের যেসব বিষয়ে বিএনপি ইতিমধ্যেই সই করেছে, তার বহু আগেই দলটি এসব প্রস্তাব উত্থাপন করেছিল। আমাদের লক্ষ্য শুধু নতুন বাংলাদেশ নয়, বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD