Logo

এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার বিশেষ অনুরোধ জানিয়েছে বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৫:৩৩
এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার বিশেষ অনুরোধ জানিয়েছে বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলাকালীন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় না করার জন্য দলের নেতা-কর্মী এবং সমর্থকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশনেত্রী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে নেতাকর্মী ও সাধারণ মানুষজনের আগমন বাড়ার কারণে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশনেত্রীর প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার কারণে উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত না করার জন্য বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে তার চিকিৎসা চলেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD