Logo

বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৯:৪৪
বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জামায়াতের
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। শূরা দাবি করেছে, আবুল সরকারের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও দৃঢ়ভাবে গ্রহণ করা উচিত।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের বার্ষিক শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। বৈঠকের সিদ্ধান্ত ও বক্তব্য গণমাধ্যমে জানানো হয় কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলমের মাধ্যমে।

বিজ্ঞাপন

শূরা বৈঠকে বলা হয়, আবুল সরকারের বিতর্কিত মন্তব্যের পর জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং জনদাবির চাপের ফলে সরকার তাঁকে গ্রেপ্তার করেছে। জামায়াতের দাবি, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

বৈঠকে আরও অভিযোগ করা হয় যে, বিভিন্ন সূত্রে জানা গেছে আবুল সরকারের সঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক মহলের সম্পর্ক থাকতে পারে। যদিও এই বিষয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। শূরা মনে করায়, কিছু গোষ্ঠী তার পক্ষ নিয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে, যা দেশের অস্থিরতা বাড়াতে পারে।

শূরা অধিবেশনে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তারা অভিযোগ করে যে, সরকারদলীয় জোটের কিছু অংশ গোপনে এবং প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, যা আইনশৃঙ্খলার পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। এছাড়া, টেলিভিশন টকশোগুলোতে বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে দেশজুড়ে উত্তেজনা তৈরি হচ্ছে বলে শূরা উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

সভায় জামায়াতের পক্ষ থেকে দেশের সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে তৎপর হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD