Logo

বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১৫:৫১
বিজয়ের মাসে বিএনপির ‘মশাল রোড শো’ স্থগিত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিজয়ের মাস উপলক্ষে পরিকল্পিত ‘বিজয় মশাল রোড শো’ স্থগিত করেছে দলটি।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিনদিন ধরে অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি ও বিদেশি চিকিৎসকরা তাঁর চিকিৎসায় যুক্ত আছেন। আপাতত তার চিকিৎসা এখানেই চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিজ্ঞাপন

গত শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতালের ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। এসব পরামর্শের ভিত্তিতে তার চিকিৎসা এখানে অব্যাহত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ডা. জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। এছাড়া খালেদা জিয়ার দুই পুত্রবধূ, ছোট ভাই ও অন্যান্য স্বজন ও দলীয় নেতারা চিকিৎসায় সহযোগিতা করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD