Logo

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ২২:০১
খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন: আমিনুল হক
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) মিরপুরের পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়ার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন–মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD