Logo

বেগম জিয়ার সুস্থতার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৪:০৭
বেগম জিয়ার সুস্থতার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং সকল চিকিৎসক আন্তরিকভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে।

তিনি আরও জানান, সারাদেশের মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং দলের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হচ্ছে। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন পরে ব্রিফিংয়ে জানাবেন।

বিজ্ঞাপন

এই সময় তিনি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এদিনই বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া। মির্জা ফখরুল তাকে স্বাগত জানান এবং দলের ইতিহাস ও লক্ষ্য অনুযায়ী দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখার জন্য শুভেচ্ছা জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD