Logo

জামায়াত ক্ষমতায় এলে দেশে দুর্নীতি থাকবে না: নায়েবে আমির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২ ডিসেম্বর, ২০২৫, ২০:১৮
জামায়াত ক্ষমতায় এলে দেশে দুর্নীতি থাকবে না: নায়েবে আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দেশের জনগণের ভোট ও ম্যান্ডেটের মাধ্যমে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে কোনো দুর্নীতি থাকবে না। বাংলাদেশ স্বাভাবিকভাবে দরিদ্র দেশ নয়; এটি দুর্নীতি ও অপব্যবস্থার কারণে দরিদ্র হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে তিনি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত করেন।

আরও পড়ুন: ইসলাম কায়েম হলে চাঁদাবাজি ও অবিচার থাকবে না: চরমোনাই পীর

এ টি এম আজহার বলেন, যারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করেছিল, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক, তারা কখনো দেশ থেকে পালায় না। আমাদের সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে কেউ কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি।

তিনি আরও বলেন, ১৯৪৭ পরবর্তী সময়ে বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি; আমরা শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তিরা দেশকে দুর্নীতির মাধ্যমে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের ঘরে আবদ্ধ করা হবে -এমন প্রশ্নের জবাবে তিনি ব্যাখ্যা করেন, আমাদের নারীরা বিভিন্ন দায়িত্ব পালন করছেন এবং তারা সমাজে সক্রিয় অংশগ্রহণ করছেন। আমরা নারীদের অধিকার রক্ষা করি।

আরও পড়ুন: এভারকেয়ারে কমছে না জনতার ভিড়, সেলফি–লাইভে ব্যস্ত উৎসুক মানুষ

সমাবেশে এ টি এম আজহার ফরিদপুর-১, ফরিদপুর-২, ফরিদপুর-৩ ও ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে দলীয় নেতৃত্ব দেশের উন্নয়ন, দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কাছে জামায়াতে ইসলামীকে সমর্থন করার আহ্বান জানান।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD