Logo

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ করবেন ব্যক্তিগত চিকিৎসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১২:২২
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ করবেন ব্যক্তিগত চিকিৎসক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখতে ঢাকায় আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখেছেন এবং তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিস্তারিত অবস্থা জানাতে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন।

বিজ্ঞাপন

এদিকে, খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতি শুরু হলেও দুপুর ১১টার পর ভিড় আরও বাড়তে থাকে।

স্থানীয় বিএনপি কর্মী মাহিদুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে এসেছি। নেত্রীর জন্য খুব খারাপ লাগছিল। আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।

উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা চলেছে। প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন।

বিজ্ঞাপন

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং এরপর রোববার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD