Logo

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২৭
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক দিন বাকি থাকতেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধিদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে বলে জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আজ সকাল সাড়ে ৭টায় নির্বাচনি প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD