Logo

এবারের সংসদ নির্বাচনে যেসব হেভিওয়েট প্রার্থীরা হেরে গেলেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০
এবারের সংসদ নির্বাচনে যেসব হেভিওয়েট প্রার্থীরা হেরে গেলেন
ফাইল ছবি।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেশের রাজনীতিতে পরিচিত ও আলোচিত বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। পরাজিতদের তালিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন দলের শীর্ষ ও আলোচিত মুখ।

কক্সবাজার-২: কুতুবদিয়া–মহেশখালী আসনে জামায়াতের প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ পেয়েছেন ৮৯,৬৩৪ ভোট। বিপরীতে বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ১,২৫,২৬২ ভোট পেয়ে বিজয়ী হন।

বিজ্ঞাপন

খুলনা-৫: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১,৪৪,৯৫৬ ভোট পেলেও পরাজিত হন। বিএনপির মোহাম্মদ আলী আসগার (লবি) ১,৪৭,৬৫৮ ভোট পেয়ে জয় পান।

বরিশাল-৫ ও বরিশাল-৬: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম দুটি আসনেই পরাজিত হন। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ আসনে আবুল হোসেন খান তার চেয়ে এগিয়ে থাকেন।

বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাত্র ৩,৪২৬ ভোট পেয়ে জামানত হারান। বিএনপির মীর শাহে আলম আসনটিতে বিজয়ী হন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ-২: জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির বিএনপির মো. নাছির চৌধুরী-র কাছে পরাজিত হন।

পঞ্চগড়-১: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ১,৬৬,১২৬ ভোট পেলেও বিএনপির নওশাদ জমির-এর কাছে হেরে যান।

বিজ্ঞাপন

ঢাকা-৮: এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোট পেয়ে পরাজিত হন। বিএনপির মির্জা আব্বাস জয়ী হন।

ঢাকা-৯: স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন।

ঢাকা-১৩: খেলাফত মজলিসের মামুনুল হক অল্প ব্যবধানে বিএনপির ববি হাজ্জাজ-এর কাছে পরাজিত হন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হন। জামায়াতের আবু তালিব আসনটিতে জয় পান।

ঢাকা-১৬: বিএনপির আমিনুল হক জামায়াতের আব্দুল বাতেন-এর কাছে হেরে যান।

রংপুর-৩: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মাত্র ৪৩,৩৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে থাকেন।

বিজ্ঞাপন

ঢাকা-১২: বিএনপি জোট সমর্থিত সাইফুল হক বিপুল ব্যবধানে জামায়াতের সাইফুল আলম-এর কাছে পরাজিত হন।

চাঁপাইনবাবগঞ্জ-৩: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ হারুন জামায়াতের নুরুল ইসলাম বুলবুল-এর কাছে পরাজিত হন।

নরসিংদী-২: এনসিপির মো. গোলাম সারোয়ার তুষার ১৯,২৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD