Logo

দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১৯:৫০
দেশের ভূখণ্ড দখল নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: মোস্তফা আমীর ফয়সাল
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করার উদ্দেশ্যে দেশের একটি অংশকে বিভক্ত করে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল। তিনি বলেন, দেশের ১৯ কোটি মানুষ কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুরের সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল মিল মাঠে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মোস্তফা আমীর ফয়সাল বলেন, দেশের স্বার্থে জাকের পার্টি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

মোস্তফা আমীর ফয়সাল বলেন, দেশের স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাকের পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কোনো প্রতিবেশী দেশ বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিজেদের অংশ বানানোর ষড়যন্ত্র করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাকের পার্টির নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জাকের পার্টির নেতাকর্মীরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। দেশের ভূখণ্ড ও স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

"তিনি বর্তমান সরকারকে আহ্বান জানান, আগামী ২ বছরের মধ্যে দেশের বিমান শক্তি, সেনা শক্তি, নৌ শক্তি বৃদ্ধি করে দেশের স্বাধীনতা রক্ষায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

মোস্তফা আমীর ফয়সল বলেন, জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রীর দল নয়,‌ জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। বর্তমান রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়ে।

একমাত্র জাকের পার্টির মতো আদর্শ কেন্দ্রীয় দলের পক্ষেই সম্ভব বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া। সমাবেশে পার্টির অন্যান্য সদস্য ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা লাখো ভক্ত জাকেরানেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে ফরিদপুরের সদরপুর ২২রশি বিশ্ব জাকের মঞ্জিল মিল মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-পায়ড়া উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

১৯৮৯ সালের ১২ই রবিউল আউয়াল শেষ রজনীতে জাকের পার্টি ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা, উপমহাদেশে প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত মাওলানা খাজা ফরিদপুরী (রহমতুল্লাহি আলাইহি) সাহেব জাকের পার্টি প্রতিষ্ঠা করেন।

ঈদ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে ২৫ আগস্ট মঙ্গলবার মাগরিব থেকে ফরজ, সুন্নত, নফল নামাজ আদায় ও দফায় দফায় মিলাদ শরীফ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD