Logo

বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা ঠাকুর!

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল, ২০২৬, ১৮:০৩
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা ঠাকুর!
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় নাম আসার পর গোপালগঞ্জের সুবর্ণা শিকদার ঠাকুরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র বলছে, তিনি কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২২ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর ২০২৩ সালের ১ জানুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত ছিল।

তবে বিএনপির মনোনয়ন পাওয়ার পর সুবর্ণা শিকদার দাবি করেছেন, ওই কমিটিতে তার অনুমতি ছাড়াই নাম রাখা হয়েছিল এবং তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

বিজ্ঞাপন

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও তথ্য বলছে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। এ নিয়ে দলের ভেতরেও প্রশ্ন উঠেছে।

জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুবর্ণা শিকদার দলীয় পদে ছিলেন। এখন তা অস্বীকার করা সঠিক নয় এবং নতুন রাজনৈতিক অবস্থান পাওয়ার জন্য এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ঘোষিত ৩৬ প্রার্থীর তালিকায় ২০ নম্বরে রয়েছেন সুবর্ণা শিকদার (ঠাকুর)। তিনি মতুয়া সম্প্রদায়ের সদস্য এবং পেশায় একজন শিক্ষক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD