শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) রাজধানীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।
সাক্ষাৎকালে দুই দেশের সংগঠনের নেতারা বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় ছাত্রসমাজের ভূমিকা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও উঠে আসে।
বিজ্ঞাপন
এ সময় পাকিস্তান জামায়াতের প্রতিনিধি ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বিস্তারিত খোঁজখবর নেন।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসুদ গাউস আইজাজীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি নূরুল ইসলাম।
বিজ্ঞাপন
এ সময় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।








